মিটারের লোড বাড়ানোর আবেদন: ডেসকো ও ডিপিডিসির ধাপ
লোড বৃদ্ধি মানে আপনার মিটারের অনুমোদিত লোড বাড়ানো। মিটারের দিক সংযোগ প্রতিষ্ঠান দেখে। কিন্তু আপনার নিজের ওয়্যারিং, এমসিবি ও ডিবিকেও নতুন লোড বহন করতে পারতে হবে।

ধাপসমূহ
- ১
নতুন লোড হিসাব
বর্তমান ও পরিকল্পিত যন্ত্রের তালিকা করুন: এসি, গিজার, লিফট, পাম্প, মেশিন।
- ২
ওয়্যারিং চেক
তার, এমসিবি ও ডিবি বাড়তি কারেন্ট বহন করতে পারবে কিনা নিশ্চিত করুন।
- ৩
আবেদন
গ্রাহক হিসাবের তথ্য ও কাগজপত্রসহ লোড বৃদ্ধির আবেদন জমা দিন।
- ৪
পরিদর্শন ও পেমেন্ট
সংযোগ প্রতিষ্ঠান পরিদর্শন করে চার্জের ডিমান্ড নোট দেয়।
- ৫
মিটার পরিবর্তন
নতুন লোড অনুযায়ী মিটার হালনাগাদ বা বদলানো হয়।
আবেদনের আগে ওয়্যারিং চেক
পুরোনো ওয়্যারিংয়ে লোড বাড়ানো আগুনের ঝুঁকি। আমরা আগে তার, ডিবি ও আর্থিং পরীক্ষা করে ঠিক কী বদলাতে হবে তা জানাই।
সাধারণ প্রশ্নোত্তর
লোড বাড়ালে কি তার বদলাতে হয়?
প্রায়ই হ্যাঁ। মূল তার, এমসিবি বা ডিবি নতুন কারেন্ট বহন করতে না পারলে লোড বৃদ্ধির আগে বা সাথে সেগুলো আপগ্রেড করতে হয়।
এসি চালু হলে এমসিবি ট্রিপ করে। লোড বাড়াতে হবে?
হতে পারে, তবে সমস্যা ওয়্যারিং বা এমসিবির রেটিংয়েও হতে পারে। আবেদনের আগে আমরা দুটোই পরীক্ষা করি।
থ্রি ফেজ কখন লাগে?
সাধারণত বড় এসি, লিফট, পাম্প বা মেশিন যোগ করলে। সার্ভেতে আমরা আপনার প্রয়োজন হিসাব করি।